ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসায় সড়ক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...
নিউজ ডেস্কঃ দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগা...
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্...
নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবে...

মন্তব্য (০)