• জাতীয়

সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভুয়া সিম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট পরিচালনা ও প্রতারণামূলক কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ ধরনের সিমের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা তুলির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য সানজিদা তুলি জানতে চান, ইতোমধ্যে ব্যবহৃত বিভিন্ন সিমের মাধ্যমে অনেক ক্ষেত্রে ভুয়া ওয়েবসাইট পরিচালনা ও প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এসব সিম বন্ধের ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না। 

জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ভুয়া সিমের বিষয়ে সরকার কাজ করছে। কোনো ভুয়া সিমের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিটিআরসিকে জানানো হয়। এরপর সংশ্লিষ্ট সিম বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, ‘এই ভুয়া সিম নিয়ে আমরা কাজ করছি। বিটিআরসিকে যখনই আমরা কোনো ভুয়া সিমের খোঁজখবর পাই, সঙ্গে সঙ্গে জানাই। সে অনুযায়ী আমরা সেসব ভুয়া সিম বন্ধ করে দিই।’ 

এ ধরনের কোনো ভুয়া সিমের সন্ধান পেলে সরকারকে জানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা যদি এরকম কোনো ভুয়া সিমের সন্ধান পেয়ে থাকেন, আমাকে জানালে নিশ্চয়ই আমি এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব।’

সরকারের পক্ষ থেকে ভুয়া সিম শনাক্ত ও বন্ধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দেওয়ার আহ্বান ...

১

নিউজ ডেস্ক: কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্...

image

‎৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চা...

image

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক...

৩

‎নিউজ ডেস্ক: ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নে...

image

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তি...

৪

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওল...

image

পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জা...

৫

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদে...

  • company_logo