ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আইটি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি সব ধরনের ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। এর ফলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে যুক্ত ব্যক্তি এবং ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরা কর অব্যাহতির আওতায় আসবেন।
অর্থমন্ত্রী এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন।
১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি বলেছিলেন, আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতি থাকলেও তা অন্যান্য সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে।
একই সঙ্গে তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
নিউজ ডেস্ক: কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্...
নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চা...
নিউজ ডেস্ক: ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নে...
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওল...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদে...

মন্তব্য (০)