• লিড নিউজ
  • জাতীয়

আন্দোলন-উত্তেজনা পেরিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সকাল ৮টা থেকে সাভার, আশুলিয়া ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের পায়ে হেঁটে কিংবা পরিবহনে করে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। তবে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী, চলমান অসন্তোষের কারণে মালিকপক্ষের ঘোষণায় সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় এখনো সাধারণ ছুটি বলবৎ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ওই কারখানাগুলো খুলে দেওয়া হবে।

এদিকে সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ থেকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার, আমিনবাজার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর...

১

নিউজ ডেস্কঃ  দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগা...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

২

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্...

image

ভোট চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ

৩

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ...

image

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

৪

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবে...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৫

নিউজ ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়...

  • company_logo