ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রাষ্ট্রদূত সঞ্চিতা হক। ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোতে পাঠানো এক কূটনৈতিক নোটে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনের বিষয়টি জানানো হয়।
নোটে বলা হয়, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সঞ্চিতা হক গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। তিনি ২০০৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। পেশাদার এই কূটনীতিক এর আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন।
সঞ্চিতা হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লাবাড়ির প্রয়াত আনোয়ারুল হকের মেয়ে। তার মায়ের নাম তাহমিনা খাতুন। সঞ্চিতার দাদা শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...

মন্তব্য (০)