• জাতীয়

ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, ভোগান্তিতে নাগরিকরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সফটওয়্যার জটিলতায় নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য। এর ফলে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি কাজেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দুইবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।

দুইবার ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হয়। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি রেখে পরবর্তী সময়ে নেয়া পরিচয়পত্রটি বাতিল করা হচ্ছে। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করেই সিদ্ধান্ত নেয়া হয়।

কতদিন ধরে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট শাখা। কর্মকর্তাদের ভাষ্য, লক হওয়া এনআইডির সংখ্যা অনেক হওয়ায় সবগুলোর সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে যেসব নাগরিক তাদের লক হওয়া এনআইডি নিয়ে ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে এনআইডি আনলক করার প্রক্রিয়ায় নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হচ্ছে। এতে দূরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা কমাতে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

 

 

মন্তব্য (০)





image

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকা...

image

ভূমি অধিগ্রহণে মহাদুর্নীতি, ২২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মে...

২

নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ...

image

এমপি তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় নাশকতার আলামত পেলে ব্...

৩

নিউজ ডেস্কঃ  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগ...

image

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

৪

নিউজ ডেস্কঃ প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য&md...

image

‎পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ‎

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর পরিবেশ...

  • company_logo