• খেলাধুলা

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ডান উরুর পুরোনো চোটের সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় ফ্রান্স জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

বৃহস্পতিবার ইতালির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলবে ফ্রান্স। এরপর রোববার নিজেদের মাঠে তুরস্কের মুখোমুখি হবে দলটি। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে পাওয়া যাবে না চুয়ামেনিকে।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এফএফএফ জানায়, গত বিশ্বকাপের সময় যে ডান উরুর সমস্যায় ভুগেছিলেন, সেই একই জায়গায় আবারও অস্বস্তি অনুভব করছেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা এবং খেলোয়াড়ের পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করেই তাকে ক্লাবে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে দলের সঙ্গে অবস্থান করার পর বুধবার মাদ্রিদে ফিরে যাবেন চুয়ামেনি। এদিকে তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি ফ্রান্স।

ফলে ইতালি ও তুরস্কের বিপক্ষে মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও ও লুকাস দা কুনহা।

মন্তব্য (০)





image

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক

১

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন...

image

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

২

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে ...

image

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

৩

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদে...

image

৩৪ বছর পর টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের বিরল কীর্তি

৪

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষ...

image

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

৫

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দুটি ম্য...

  • company_logo