• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স্পিকারের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে’— বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ অবস্থার পরিবর্তন করতে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি।
‎
‎আজ (বুধবার, ১১ নভেম্বর) বাংলা একাডেমিতে আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে এই কথা বলেন তিনি।
‎
‎ডেপুটি স্পিকার বলেন, ‘সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। কিন্তু বিগত সময়ে তা কলুষিত হয়েছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’
‎
‎ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে।’
‎
‎এ সময় মতভেদ থাকলেও দেশের প্রশ্নে চব্বিশের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্...

১

নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহা...

image

হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী ত...

২

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থ...

image

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুব...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানব...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৪

নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দু...

image

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

৫

নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...

  • company_logo