ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দ্রুত সময়ের ভিতরে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেই পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ (বুধবার, ১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভার শীর্ষক সেমিনারে প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন।
মীর শাহে আলম জোর দিয়ে বলেন, ‘এরই মধ্যেই পৌরসভা গুলোতে সৌর প্যানেল আপনার জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরেও বেশিরভাগ পৌরসভায় এখনো এই প্যানেল স্থাপন হয়নি।’
দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে তার নিজেদের পৌর ভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দেয়ার নির্দেশনা দেন তিনি।
এসময় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করণসহ অন্যান্য পৌর সেবা যাতে নাগরিকরা কোনো ধরণের ভোগান্তি ছাড়াই পায় তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি ফ্যামিলি কার্ডসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহা...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানব...
নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দু...
নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...

মন্তব্য (০)