• জাতীয়

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা করেন।

বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক (মেরিটাইম) সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভূমিকা পালনের বিষয়টি বৈঠকে উঠে আসে।

হাইকমিশন জানায়, এই সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সহযোগিতার ধারা বজায় রাখার ক্ষেত্রে এক নতুন বার্তা বহন করে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতার পরিধি বাড়াতে এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

মন্তব্য (০)





image

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্...

১

নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহা...

image

হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী ত...

২

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থ...

image

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুব...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানব...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৪

নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দু...

image

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

৫

নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...

  • company_logo