• খেলাধুলা

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে বড় সমস্যায় পড়েছে নেদারল্যান্ডস। চোট ও ফিটনেস জটিলতার কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দুজনই রোববার নিজেদের ক্লাবের হয়ে খেললেও জাতীয় দলের আসন্ন ম্যাচগুলোতে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই।

গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের অনুপস্থিতি নেদারল্যান্ডসের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাদের বাদ পড়ায় দলের সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ জনে। আপাতত নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের ম্যানেজমেন্ট।

ফন ডাইকের অনুপস্থিতি বিশেষভাবে ভাবাচ্ছে ডাচ শিবিরকে। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রতিটি মিনিট মাঠে কাটিয়েছেন এই ডিফেন্ডার। ফলে তার ফিটনেস সমস্যা কিছুটা বিস্ময়েরও জন্ম দিয়েছে। জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। অক্টোবরের শুরুতে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই অধিনায়ক।

অন্যদিকে ব্রবিও রোববার চেলসির বিপক্ষে সান্ডারল্যান্ডের ১-০ গোলের জয়ের ম্যাচে অংশ নিয়েছিলেন। তবে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার মতো ফিট না থাকায় তিনিও সরে দাঁড়িয়েছেন।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের আগে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের বিপক্ষে শুক্রবার আমস্টারডামে মাঠে নামবে ডাচরা। এরপর বার্লিনে গিয়ে সোমবার জার্মানির মুখোমুখি হবে তারা।

মন্তব্য (০)





image

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

১

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদে...

image

৩৪ বছর পর টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের বিরল কীর্তি

২

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষ...

image

সাকিবের সামনে নতুন চ্যালেঞ্জ

৩

স্পোর্টস ডেস্ক : এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের...

image

হামজার চেয়ে ভালো আর কেউ নেই, গোল-সমস্যার সমাধানও কি তিনিই?

৪

‎স্পোর্টস ডেস্ক: স্ট্রাইকার নেই, স্ট্রাইকার চাই! দায়িত্ব...

image

‎সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী...

৫

‎স্পোর্টস ডেস্ক: সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর ...

  • company_logo