• জাতীয়

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসি যেসব দাবি জানিয়েছে, তা আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, বেতন-ভাতার বিষয়ে পোশাকশ্রমিকরা দাবি দাওয়া তুলে ধরলেও সাংবাদিকরা নিজেদের দাবি তুলে ধরতে পারেন না। রাস্তায় নামতে পারেন না।

তিনি আরও বলেন, টেলিভিশনে সাংবাদিকদের বেতন-ভাতা কম। এটি পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর একটি মাধ্যম। এজন্য গ্রাহক পর্যায়ে যে টাকা কেবল অপারেটররা পান, ডিজিটাল হওয়ার আগে সেই টাকার একটি অংশ টেলিভিশনকে দেয়ার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিজেসি চেয়ারম্যান।

এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন ফাহিম আহমেদ।

মন্তব্য (০)





image

তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

১

নিউজ ডেস্কঃ  জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন...

image

বিমানবন্দর কাণ্ড: আদালতে হাজিরা দিলেন আখতারুজ্জামান, প্রত...

২

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ...

image

‎কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ...

image

‎অর্জিত দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষা...

৪

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং ম...

image

‎ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতি...

  • company_logo