ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বললেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে আপিল করেননি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। তাই এই স্বৈরশাসক দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিত পলাতক হওয়ায় হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই।
আমিনুল ইসলাম ব্যাখ্যা করেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।’
চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।
নিজস্ব প্রতিবেদকঃ কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং ম...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতি...
নিউজ ডেস্কঃ এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্...
নিউজ ডেস্কঃ রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেড ...

মন্তব্য (০)