ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত।
মঙ্গলবার (১০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক কোপ সম্মেলন-৩১ যোগদান উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ পাঁচ বছরের খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয়ে তার যে পদক্ষেপ তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্ব কপ-৩১ কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা।
তিনি বলেন, একটা গ্রিন প্রাইম মিনিস্টার হিসেবেই জনগণের কাছে সমাদৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার আগেই, দল আবাদ সুষ্ঠু নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকারের মধ্যে কথাগুলি তিনি বলেছিলেন। দল ক্ষমতায় আসলে এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন এর কারণেই পৃথিবীতে আজ ভয়ঙ্কর গরম পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে মানবজাতি বিপন্ন অবস্থায় পড়েছে। এরকম একটা পরিস্থিতিতে তারেক রহমানের এই কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের যে প্রভাব সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ কথা বলবেন এবং বিভিন্ন এক্সপার্ট যারা যাচ্ছেন তারাও কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে।
রিজভী বলেন, আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে। এই ভয়ংকর গ্লোবাল হিটিং থেকে বাঁচিয়ে গোটা পৃথিবীকে যেন বাসযোগ্য করে গড়ে তুলতে পারি, আমাদের আগের যে ক্লাইমেট ছিলো স্বাভাবিকতার মধ্যে যেন ফিরে আনতে পারি এবং জলবায়ু পরিবর্তনের যে নির্দেশন গুলো আমরা দেখছি সেখান থেকে আমাদের পূর্বের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারি এ বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কনফারেন্স। কার্বন ডাই অক্সাইড নিরসনে বা প্রভাব কমাতে গ্লোবাল যে হিস্যা সেটা নিশ্চিত হবে। একটি দেশের আন্তরিক যে প্রচেষ্টা সেটি বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান দেখিয়েছেন। সে থেকে দেশের আগ্রহ এবং সবকিছু মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবী বাঁচানোর পরিস্থিতিতে তারেক রহমানের যে অবদান। সে অবদানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ন্যায্য হিস্যাটা বুঝে পাব এই সম্মেলনে।
নিউজ ডেস্কঃ পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে প্রায়ই না...
নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদ...
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...

মন্তব্য (০)