ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
কমিটিতে সদস্য সচিব হিসেবে জায়গা পেয়েছেন তানভীর আহমেদ রবিন।
নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, সদ্য ভেঙে দেওয়া কমিটিতে রফিকুল ইসলাম মজনু আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিন সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর...
নিউজ ডেস্কঃ বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সু...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগ...
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন...
নিউজ ডেস্ক : গণহত্যাকারী ও সাধারণ মানুষের অধিকার হরণকারীদের বিচার ...

মন্তব্য (০)