• লিড নিউজ
  • জাতীয়

‎পালিয়েছেন হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পড়ে— শেখ হাসিনার উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘আপনার আসতে হবে না, আমরাই নিয়ে আসবো। পালিয়েছেন হেঁটে হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পড়ে। কোনো ছাড় দেয়া হবে না। বিচার নিশ্চিত করা হবে। আসবো আসবো বলে আসবেন না, তা হবে না।’
‎
‎গতকাল শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত চন্ডিপাশা স্কুল মাঠে সমাবেশ বিশাল সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‎
‎তিনি বলেন, ‘বিভাজনের বিরুদ্ধে ঐক্যর রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র চালু করে উন্নয়ন ও গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হওয়া উপক্রম হয়েছে, তখনই জিয়া পরিবার জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করেছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘একটি কুচক্রী মহল, যারা সবসময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে অরাজকতা সৃষ্টির জন্য কাজ করে। দেশের জনগণের বিরুদ্ধে সবসময় দাঁড়ায়।’
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে পলাতকরা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট এবং গুম-খুন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ খুন করেছে, তাদের বিচার দেশের মাটিতে হবেই।’
‎
‎ইয়াসের খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে।’
‎
‎নান্দাইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এরই মধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে এবং আরও ১০৪টি রাস্তা ইটের সোলিংয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের অনুদান আনা হয়েছে, যা ময়মনসিংহের অন্য কোনো উপজেলায় আসেনি। গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর প্রদান করা হয়েছে এবং চলতি বছরে আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
‎
‎পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণসহ ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি।
‎
‎ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। আপনারা উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষের প্রার্থীদের বিজয়ী করবেন।’
‎
‎সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে চাই। উন্নয়নের মাঠে, রাজপথে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মন্তব্য (০)





image

‎বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্...

১

‎নিউজ ডেস্কঃ বিচার বিভাগকে আর্থিক দুর্নীতি যতটা না ক্ষতি...

image

‎শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেট–ভেপসহ ৩২ লাখ টাকার বিভিন্...

২

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্ট...

image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষ...

৩

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭৫ ...

image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে মানিক মিয়া এভিনি...

৪

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে র...

image

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্...

৫

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি সব চক্রান্ত নস্যাৎ করে দেশের ...

  • company_logo