• জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে ‘Concert for Solidarity’ অনুষ্ঠিত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘Concert for Solidarity’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার দর্শক-শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন জননন্দিত জাতীয় নেতায় পরিণত হন।

মন্ত্রী মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা এবং দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে নবজাগরণের সূচনা হয়েছে, তা এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে শামিল হওয়ারও আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান ‘Concert for Solidarity’। এতে বাংলাদেশের ব্যান্ডসংগীতের জনপ্রিয় ও প্রথিতযশা ব্যান্ডদল নগরবাউল ও জেমস, মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্স সংগীত পরিবেশন করে। ব্যান্ডগুলো তাদের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে। দেশের ব্যান্ডসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য ও তারুণ্যের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেলিভিশন এডিটরস কাউন্সিল এর সদস্য সচিব জুবায়ের বাবু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও এর অধীনস্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তা - কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ এবং সংগীত ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে উদ্‌যাপন করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

মন্তব্য (০)





image

‎পালিয়েছেন হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পড়ে— শেখ হাসিনার উদ্দে...

১

‎নিউজ ডেস্কঃ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়...

image

‎শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেট–ভেপসহ ৩২ লাখ টাকার বিভিন্...

২

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্ট...

image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষ...

৩

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭৫ ...

image

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্...

৪

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি সব চক্রান্ত নস্যাৎ করে দেশের ...

image

মহাসমাবেশে ২ গ্রাম পুলিশের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা...

৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসম...

  • company_logo