ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন।
৩১ বছর বয়সী মোস্তাফিজ বিশ্বজুড়ে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৪২৩টি। তবু বিগ ব্যাশে তিনি আগে কখনো খেলেননি।
রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। তাই তার জায়গায় মোস্তাফিজকে নিয়েছে দলটি। উদ্দেশ্য, বোলিং আক্রমণে
আইএলটি-টুয়েন্টিতে খেলার কারণে পারথ স্করচার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে মোস্তাফিজকে পাওয়া যাবে না। তবে এমসিজিতে খেলার আশায় তিনি উচ্ছ্বসিত। ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে সেখানে মাঠে নামবে রেনেগেডস।
ক্লাবের বিবৃতিতে মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজি আমার হোম গ্রাউন্ড হিসেবে খেলাটা বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দলে কাজে লাগাতে আমি মুখিয়ে আছি।’
রেনেগেডসের নতুন কোচ লুক রনকি মোস্তাফিজকে পেয়ে দারুণ খুশি। দলে আরও দুই আন্তর্জাতিক খেলোয়াড় আছেন, জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েল। রনকি বলেন, ‘মোস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে প্রমাণিত ম্যাচ জেতানো খেলোয়াড়। পাওয়ারপ্লে এবং ডেথ ওভার, দুই জায়গাতেই উইকেট নেওয়ার ক্ষমতা তার আছে। আমরা ঠিক এমনটাই আমাদের আক্রমণে চেয়েছিলাম।’
স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...
স্পোর্টস ডেস্ক : আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলে দেশে ফিরেই আর্থিক পুরস্কার পে...

মন্তব্য (০)