ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের নেত্রী পুতুল রাণীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতো। তবে তিনি কোন পত্রিকার সাংবাদিক সেটা কেউ বলতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃত পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের বাদী ফজলু মিয়ার দায়ের করা অভিযোগের (১৩নং) মামলার আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাং...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পানির স্বাভাবিক প্রবাহ নিশ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢে...

মন্তব্য (০)