• খেলাধুলা

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণজয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি নিজেদের দক্ষতা ও নিখুঁত নিশানার পরিচয় দেন। তিন আর্চারের সম্মিলিত পারফরম্যান্সেই আসে এই সাফল্য।

প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছেন বাংলাদেশের আর্চাররা। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিপক্ষকে পেছনে ফেলে স্বর্ণপদক নিশ্চিত করেন তারা।

বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির এই অর্জনে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের সাফল্যের খাতায় যুক্ত হলো আরও একটি স্বর্ণপদক।

মন্তব্য (০)





image

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

১

স্পোর্টস ডেস্ক: নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) প্রত্যাশা অনুযায়ী শুরু করত...

image

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

২

স্পোর্টস ডেস্ক :  মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা ব্যাট হাতে ভালো কাটেনি বা...

image

বিশ্বকাপে এক দিনে বাংলাদেশের দুই জয়

৩

স্পোর্টস ডেস্ক :  ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ...

image

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়...

৪

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ...

image

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

৫

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে ...

  • company_logo