ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :লা লিগার প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পের এই লড়াইয়ের আগে খানিকটা ভালো অবস্থানে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্যটা ৬ পয়েন্টের।
আজকের ম্যাচের স্বাগতিক বার্সেলোনা। তাদের মাঠ ন্যু ক্যাম্পে আজ রাতে বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামবে বার্সা ও রিয়াল।
এই ম্যাচের আগে রিয়াল বার্সা দুই শিবিরেই খানিকটা অস্বস্তি রয়েছে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে থাকছেন না ভিনিসিয়ুস জুনিয়র। ওদিকে বার্সেলোনা এই ম্যাচে পাবে না এরিক গার্সিয়াকে। সঙ্গে চোটের কারণে নেই দানি অলমো ও জুল কুন্দেও।
রিয়াল মাদ্রিদের সামনে সমীকরণটা বেশ কঠিন। জিতলে ব্যবধানটা নেমে আসবে ৩-এ। তবে হেরে বসলে সেটা ৯-এ চলে যাবে। সেক্ষেত্রে লা লিগার আশা অনেকটাই ফিকে হয়ে আসতে পারে কোচ জোসে মরিনিওর জন্য।
এই ম্যাচটি বাংলাদেশ থেকে দুই উপায়ে দেখা যাবে। প্রথমটি হচ্ছে টিভিতে। চলতি মৌসুমে লা লিগার সব খেলা দেখাচ্ছে টি স্পোর্টস। আর ফোনে এই খেলা দেখা যাবে ট্যাপম্যাডে
স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শেষ মুহূর্তে প...
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না, বি...
স্পোর্টস ডেস্ক : টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কা...
স্পোর্টস ডেস্ক : তিলক ভার্মা ও নীতিশ কুমারের রেকর্ড জুটিতে এ...
পঞ্চগড় প্রতিনিধি: ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এব...

মন্তব্য (০)