• লিড নিউজ
  • শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরো সময় লাগে।

এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে।

ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।

মন্তব্য (০)





image

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় প...

১

নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...

image

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

২

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...

image

‎রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদ...

৩

‎নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...

image

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষে...

৪

জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

৫

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

  • company_logo