• লিড নিউজ
  • খেলাধুলা

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ৪২৯ রান করেও জিততে পারল না ইংল্যান্ড। অবিশ্বাস্য লড়াইয়ে রেকর্ড গড়ে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে বড় রান তাড়া হয়েছে মাত্র একবার। ২০০৬ সালে চার শ রানের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৪৩৪ টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দুই দল মিলে করে রেকর্ড ৮৫৯ রান। ওয়ানডে ক্রিকেটে দুই দলের মুখোমুখি কোনো ম্যাচ এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে অবিশ্বাস্য লড়াইয়ের পর জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। ৪৩০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখেই ২ উইকেটের জয় পেয়েছে লংকানরা। 

দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রভিনরত্নায়েকে। তিনি ১০৬ বল মোকাবেলা করে ১৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। 

অবিশ্বাস্য এক ইনিংস খেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তিনি মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি। 

শ্রীলংকাকে বিশ্বকাপ উপহার দেওয়া এই শানাকা মাত্র ৫০ বল খেলে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ৯৭ রান করে ফেরেন। 

শানাকার মতোই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওপেনার আবিস্কা ফার্নান্দো। তিনি মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তার ইনিংসটি ৮৩ বলে ১১টি চার আর ২টি ছক্কায় সাজানো।  

মন্তব্য (০)





  • company_logo