• তথ্য ও প্রযুক্তি

‎স্মার্টফোন হারালে যেভাবে পুনরুদ্ধার করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন ব্যবহারকারীরা। বিশেষ করে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার এবং ব্যক্তিগত কথোপকথন ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে দ্রুত কিছু পদক্ষেপ নিলে হারানো ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও সুরক্ষিত রাখা সম্ভব।
‎
‎সিম কার্ড বন্ধ করে নতুন সিম সংগ্রহ
‎
‎ফোন হারিয়ে গেলে প্রথমেই মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে হারানো সিম কার্ডটি বন্ধ করতে হবে। এরপর একই ফোন নম্বরের নতুন সিম সংগ্রহ করে সচল করতে হবে। কারণ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরায় চালু করতে সংশ্লিষ্ট নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোড প্রয়োজন হয়।
‎
‎নতুন ফোনে অ্যাকাউন্ট চালু করার নিয়ম
‎
‎নতুন সিম অন্য একটি স্মার্টফোনে প্রবেশ করিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে। এরপর আগের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন কোড দিয়ে নিবন্ধন শেষ হলে হারানো ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে।
‎
‎পুরোনো বার্তা ফিরে পাওয়ার উপায়
‎
‎নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চালু করলেই আগের সব কথোপকথন ফিরে আসবে, এমন নিশ্চয়তা নেই। আগে থেকে গুগল অ্যাকাউন্টে চ্যাটের ব্যাকআপ রাখা থাকলে তা পুনরুদ্ধার করা সম্ভব। এ জন্য নতুন ফোনে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে এবং ব্যাকআপ পুনরুদ্ধারের নির্দেশনা অনুসরণ করতে হবে।
‎
‎হোয়াটসঅ্যাপ দিয়ে ফোনের অবস্থান শনাক্ত করা যায় না
‎
‎হোয়াটসঅ্যাপের মাধ্যমে হারানো ফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব নয়। একইভাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে সরাসরি অনুরোধ করেই সাধারণত অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সুযোগ নেই। তাই ফোন হারানোর পর দ্রুত সিম বন্ধ করে একই নম্বরের নতুন সিম সংগ্রহ এবং অন্য ফোনে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করাই কার্যকর পদক্ষেপ।
‎
‎এ ছাড়া হারানো ফোনটি অ্যান্ড্রয়েড হলে গুগলের ‘ফাইন্ড হাব’ এবং আইফোন হলে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ সুবিধা ব্যবহার করে ফোনের অবস্থান শনাক্ত, লক বা প্রয়োজন অনুযায়ী ডেটা মুছে ফেলার চেষ্টা করা যেতে পারে।
‎
‎পুরোনো সিম ব্যবহার করতে না পারলে করণীয়
‎
‎পুরোনো সিম ব্যবহার করতে না পারলে প্রথমে একই নম্বরের প্রতিস্থাপন সিম সংগ্রহের চেষ্টা করতে হবে। আর নতুন ফোন নম্বরে অ্যাকাউন্ট স্থানান্তর করতে চাইলে হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ নম্বর’ সুবিধা ব্যবহার করা যায়। তবে এ প্রক্রিয়ায় সাধারণত পুরোনো অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ এবং নতুন নম্বরটি সচল থাকা প্রয়োজন।
‎
‎ফোন হারানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা এবং নিয়মিত চ্যাটের ব্যাকআপ নেওয়া ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

মন্তব্য (০)





image

‎মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ন...

image

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের ...

২

নিউজ ডেস্কঃ পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্...

image

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

৩

তথ্যপ্রযুক্তি‎ ডেস্কঃ প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্...

image

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু ক...

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল নেটওয়ার্কের প্রচলিত সংযোগ না থাক...

image

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সাইবার হামলার শিকার ...

  • company_logo