ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজার সপ্তমী উদযাপিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপও ঘুরে দেখেন।
মন্দির প্রাঙ্গণে ডিআইজি পঞ্চগড়বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান এবং পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি। হিন্দু, মুসলিম, সনাতনী, সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশই সবার কাম্য বলে মন্তব্য করেন তিনি।
ডিআইজি আরো জানান, এই পরিবেশ রক্ষা এবং পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রংপুর বিভাগের পূজামণ্ডপ ব্যাপকভাবে ঘুরে দেখার পর ডিআইজি বলেন, কোথাও কোনো ঝুঁকি বা সমস্যা চোখে পড়েনি। মণ্ডপগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এবং সবার মেজাজ ভালো। নারী ভক্তরা নিরাপদে মণ্ডপে যাওয়া-আসা করছেন বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...
নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায়...
নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...
নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

মন্তব্য (০)