• জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আজ মৎস্য  অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন করেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে কমিটির সদস্য আলী আজম মোঃ আবু বকর উপস্থিত ছিলেন। 

পরিদর্শনের সময় দেশের মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।  খাদ্যের চাহিদা মেটাতে মৎস্য ও প্রাণিসম্পদ অতিব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে তাই সময়ের সাথে সাথে জনগণের কাছে এগুলোর যোগান বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়। 

এসময় সভাপতি দেশীয় প্রজাতির মাছসহ সামুদ্রিক মাছ উৎপাদন এবং আহরণের ক্ষেত্রে আরো স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও প্রাণীদের উৎপাদন বৃদ্ধি এবং রোগ নিরাময়ের ভ্যাক্সিন এবং ঔষধ সরবরাহ বৃদ্ধিতে অধিদপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

কমিটির পক্ষ হতে হাঁস, মুরগি, গর্ভবতী ও দুগ্ধবতী গাভী পালন, সুষম পুষ্টির দুধ, দেশীয় গরুর জাত সংরক্ষণ, প্রাণীজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ করাসহ এ সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানানো হয়। 

এছাড়াও দেশে ইলিশ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে মৎস্য আহরণ বন্ধ থাকাবস্থায় প্রান্তিক জেলেদের জীবনমানের প্রতি অধিক সচেতন থাকার সুপারিশ করে এবং তাদের যথাযথ প্রণোদনা প্রদানের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ বিস্তার রোধ ইত্যাদি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ...

১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থা...

২

নিজস্ব প্রতিবেদক : ‎ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত...

image

"চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন...

৩

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার ম...

image

২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন কর...

৪

নিজস্ব প্রতিবেদক : ‘২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক ...

image

নেপালের রাষ্ট্রদূতের বিমানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: পর্যট...

৫

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর স...

  • company_logo