• লিড নিউজ
  • জাতীয়

‎স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কার্যক্রম পরিচালনা করে আসছে।  ইউএনডিপি বাংলাদেশের সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।
‎
‎স্পীকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
‎
‎স্পীকার বলেন, প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আমাদের দেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে এদেশে অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয়  জনগণের উপর চাপ বেড়েছে। তিনি এসময় রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা কামনা করেন।
‎
‎ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন , বাংলাদেশের সাথে ইউএনডিপি'র সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও বিকশিত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ-সদস্যগণের জন্য বিভিন্ন অরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা প্রদানে ইউএনডিপি সবসময় প্রস্তুত। বিশেষ করে সংসদ-সদস্যগণের মাধ্যমে লিঙ্গ-সমতা নীতি বাস্তবায়ন ও ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে ইউএনডিপি বিশেষভাবে আগ্রহী।
‎
‎সাক্ষাতকালে প্রতিনিধিদল বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ-সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি ও জ্বালানি ইস্যু নিয়ে মত বিনিময় করেন।
‎
‎স্পীকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করে আসছে। সংসদের প্রতিটি বিলের আলোচনায় বিরোধী দল তাদের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সংসদের নারী সংসদ-সদস্যগণ প্রত্যেকেই তাদের স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। নারী সংসদ-সদস্যদের সংসদীয় কার্যক্রমে  ভূমিকা প্রশংসনীয়। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫৩তম অধিবেশনে পরবর্তী ০৪ (চার) বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যপদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি নির্বাচিত হয়েছেন।
‎
‎বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপি'র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

১

নিউজ ডেস্ক : এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প...

image

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রা...

image

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে...

৩

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্...

image

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমি...

৪

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী...

image

‎ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প...

৫

‎নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টা...

  • company_logo