ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ব্যবহারযোগ্য প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মাম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘পণ্যের মান উন্নয়ন ঠিক রাখতে বিএসটিআইতে ৬৩টি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের মান যাচাই, ভেজাল প্রতিরোধ এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করা যায়।’
মন্ত্রী বলেন, ‘পণ্যের গুণগত মান নিশ্চিত করা শুধু ভোক্তার স্বার্থ রক্ষা নয়, বরং জনস্বাস্থ্য ও নিরাপদ বাজারব্যবস্থা গড়ে তোলারও গুরুত্বপূর্ণ শর্ত। বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্যের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন শক্তিশালী তদারকি ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।’
নিউজ ডেস্ক : এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রা...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন...
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী...

মন্তব্য (০)