ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আবুধাবি টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাজে ফিল্ডিংয়ের কারণে আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ দলের বোলাররা পরিকল্পিতভাবে বোলিং করতে পারেনি। বিশেষ করে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানরা উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে পারেননি। পারেননি বল টার্ন করাতে।
এরপরও বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল। সেই সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।শেষ ঘণ্টায় চাপ সামলাতে পারেননি টাইগাররা। পর পর দুই রানআউট মিসের পাশাপািশ হাসান মাহমুদের সহজ ক্যাচ মিস।
দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউট মিস করে বাংলাদেশ দল। এরপর আরও ২০ ওভার খেলা হয়েছে। তখন রানআউট করতে পারলে এই ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত। জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।
সদ্য শেষ হওয়া আবুধাবি টেস্টের পঞ্চম দিনে আফগানিস্তানের ক্রিকেটাররা অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছেন। উইকেট যেমনই হোক না কেন, শেষ দিন পুরো তিন সেশন ব্যাটিং করে জয়ের সমান ড্র করে আফগানিস্তান। এশিয়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার খেলে টেস্টে জয়ের সমান ড্র করার তালিকায় আফগানিস্তান তৃতীয় পজিশনে।
আবুধাবিতে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল। আফগানিস্তান করেছিল ২৪০ রান। বাংলাদেশের লিড ছিল ১০৬ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ৩৬৬ রান পার করে ইনিংস ঘোষণা করে।
জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। এই রান তাড়া করে জয় পাওয়া আর বিশ্ব রেকর্ড গড়া সমান কথা। অবশ্য জিততে পারলে আফগানরা বিশ্ব রেকর্ডই গড়তো। জিততে না পারায় সেই রেকর্ড আর হয়নি।
রেকর্ড না হলেও চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার সাদেকুল্লাহ অটলের (১১১) সেঞ্চুরি, রহমত শাহের (৫১) ফিফটি ও কায়েস আহমেদের (৪৯*) দায়িত্বশীল ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কা এড়িয়ে দাপটের সঙ্গেই ড্র করে আল্লাহর সন্তুষ্টি প্রকাশে সিজদা দেয় আফগান ক্রিকেটাররা।
স্পোর্টস ডেস্ক : আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির...
স্পোর্টস ডেস্ক: আবুধাবি টেস্টে জয়ের আশা দেখছে বাংলাদেশ।...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বা মালিকানার কো...
স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভ...
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার ওয়ানডে সিরিজ খেল...

মন্তব্য (০)