ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় এ তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’
দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি জনগণের অংশগ্রহণ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মানবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে।’
এসময় দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পরিকল্পনার কেন্দ্রে রাখার কথা বলেন রাষ্ট্রপতি।
নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক...
নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলত...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপা...
নিউজ ডেস্কঃ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিম...

মন্তব্য (০)