• জাতীয়

‎১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে; সর্বস্ব হারানোর শঙ্কা ব্যবসায়ীদের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরোন ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজার অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীর। আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। সরু গলি, পানির সংকট আর দাহ্য পণ্যের উপস্থিতি—সব মিলিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

‎আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরোনো ঢাকার চকবাজারের আকাশ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সোমবার, ১২ অক্টোবর বিকেল পাঁচটার দিকে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত। সেখানে ছিল প্রসাধনী, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন পণ্যের গুদাম। আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে, এমনকি পাশের একটি ভবনেও।
‎
‎বিকেল পাঁচটা চার মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটা ২২ মিনিটে। শুরুতে কয়েকটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর পাঁচটা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে দাবি করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসলেও দাহ্য পদার্থের কারণে মঙ্গলবার সকালেও অনবরত পানি দিতে দেখা যায় ফায়ার সার্ভিসকে।
‎
‎তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির হিসাব এখনো স্পষ্ট নয়। ভবনের ষষ্ঠ তলার গুদাম ও দোকানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
‎
‎পুড়ে যাওয়া পণ্যের প্রকৃত মূল্য, ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা এবং ভবনের অন্যান্য অংশের ক্ষয়ক্ষতি যাচাই শেষে মোট ক্ষতির পরিমাণ হিসেব হবে। তবে ৬ ও ৭ তলার গুদামে অধিকাংশই পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রতিটি দোকানেই ৫০ লাখ থেকে দেড় কোটি টাকার পণ্য ছিলো বলে জানিয়েছে দোকান মালিক ও কর্মচারীরা।
‎
‎আগুন নেভানোর কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পুরোনো ঢাকার সরু রাস্তা, যানজট এবং পানির সংকট অভিযোগ ফায়ার সার্ভিসের। ভবনের ভেতরে থাকা বিভিন্ন পণ্য থেকে সৃষ্ট ধোঁয়া এখনও রয়েছে বলে জানিয়েছে তারা।
‎
‎এ ঘটনায় তদন্ত কমিটি করবে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের লোকসানের সঠিক হিসাব এবং আগুনের কারণ তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে বলে দাবি ফায়ার সার্ভিস কর্মকর্তার।

মন্তব্য (০)





image

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিত...

১

‎নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক...

image

‎ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতি...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলত...

image

‎বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পীকার

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ...

image

‎বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপা...

image

‎নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নে...

৫

নিউজ ডেস্কঃ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিম...

  • company_logo