• সমগ্র বাংলা

নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ ফেলে ৪টি গাড়িতে ডাকাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ কেটে ফেলে ৪টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  এসময় কুরিয়ার সার্ভিসের একটি ভ্যানগাড়ী, একটি প্রাইভেট কার, সব্জীবাহি একটি পিকআপ এবং মুরগিবাহি একটি পিকআপে হানা দিয়ে বিপুল পরিমান মালামাল লুট করেছে ডাকাতদল।

রবিবার দিনগত মধ্যরাত ২টার দিকে নবাবগঞ্জের দাউদপুর - ভাদুরিয়া সড়কের শাল্টি মুরাদপুর জামালপুর এলাকায় ডাকাতির ওই ঘটনা ঘটে। 

আজ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আনোয়ার হোসেন ডিবি পুলিশ। 

 

স্থানীয়রা জানান, মহা সড়কের পাশের গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহন আটক করে ডাকাতি করে মালামাল লুট করেছে ডাকাত দল। তবে লুট হওয়া মালামালের টাকার পরিমান জানা যায়নি। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। গুরুত্বপূর্ণ এই সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্হানীয়রা।

ডাকাত দলকে চিহ্নিত করাসহ লুন্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত চালাচ্ছে আইন প্রয়োগকারি সংস্হা।

মন্তব্য (০)





image

কন্যা শিশু দিবস উপলক্ষে লালমনিরহাট শিশু পরিবারের নিবাসীরা...

১

লালমনিরহাট প্রতিনিধি: "শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ...

image

বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের কথা স্মরণ করাল ...

২

গাজীপুর প্রতিনিধি: কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠান...

image

বার্মিজ চাকু ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফেসবুকে দেয়া ভিডিও ভাই...

৩

বগুড়া প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ...

image

প্রবাসীর স্ত্রীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাই...

৪

ফরিদপুর প্রতিনিধি: পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসী গৃহবধূকে ...

image

‎চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আবু...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সম...

  • company_logo