ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ কাজ সহজ করতে প্রতিনিয়ত বেড়ে চলেছে এআই এজেন্টের ব্যবহার। তবে এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত থাকছে, তা নিয়ে সংশয় বেড়েছে। কিছুদিন আগে অ্যানথ্রোপিক ও ওপেনএআই ছাড়াও বেশ কিছু মডেল নিয়ে নিরাপত্তা ভাঙার নানা অভিযোগ সামনে আসে। সৃষ্টি হয় আলোড়ন। এবার মেটার এআই এজেন্ট মিউজকে নিয়েও আরেকবার অভিযোগ উঠল। এর কারণে ম্যাক কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করেছে অ্যাপল। সংস্থার লক্ষ্য, কোনো অ্যাপকে কম্পিউটারের সব ধরনের তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার আগে যে কেউ যেন বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পারেন।
কেন পরিবর্তন আনছে অ্যাপল
সাধারণত আইফোন ও আইপ্যাডে একটি অ্যাপ ডিফল্টভাবে অন্য অ্যাপের ভেতরে থাকা তথ্য পড়তে পারে না। তবে ম্যাকে রয়েছে ফুল ডিস্ক অ্যাকসেস নামে বিশেষ ফিচার। এতে কেউ এই অনুমতি দিলে তবেই কোনো অ্যাপ কম্পিউটারের ফাইল, ইমেইল, মেসেজ ও ব্রাউজ হিস্ট্রির মতো ডেটা অ্যাকসেস করতে পারে।
ক্লাউড ব্যাকআপের মতো পরিষেবা নিতে এ ধরনের সুবিধা প্রয়োজন হয়ে থাকে। কিন্তু অ্যাপল বলছে, কিছু ডেভেলপার এই ব্যবস্থা এমনভাবে ব্যবহার করছেন, যা অনেকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
অভিযোগের পেছনের কারণ
অনেক টেক বিশেষজ্ঞ বলছেন, ম্যাকের মেটার এআই এজেন্ট মিউজ অনেকের ব্যক্তিগত মেসেজ পড়েছে বলে অভিযোগ রয়েছে। নিজের মেসেজ, ক্যালেন্ডার ও অন্যসব ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি তারা দেননি। তা সত্ত্বেও মিউজ ব্যক্তিগত ডেটা পড়েছিল। এটি অভিযোগের প্রধান কারণ।
জনপ্রিয় অনেক ইউটিউবার অভিযোগ করেন, অনলাইন মার্কেটপ্লেস ও ফেসবুক প্ল্যাটফর্মে জিনিসপত্র বিকিকিনি কাজে মিউজকে ব্যবহার করার সময়ে তার ঠিকানা প্রকাশ হয়ে যায়।
অন্যদিকে, মেটা এই অভিযোগে সাফ অস্বীকৃতি জানিয়েছে। সংস্থার মুখপাত্র অ্যান্ডির দাবি, অ্যাপল মেসেজ অ্যাপের তথ্য পড়তে হলে অনেককে আলাদাভাবে ফুল ডিস্ক অ্যাকসেস ও মেসেজ কানেক্টর— এ দুটির অনুমতি দিতে হয়। সেটি ছাড়া কোনোভাবেই ব্যক্তিগত তথ্য পড়ার সুযোগ নেই একেবারে।
কী বদল আনবে অ্যাপল
ফুল ডিস্ক অ্যাকসেস দেওয়ার প্রক্রিয়ায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা আনা হবে। কোনো অ্যাপকে এত জরুরি তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার আগে যে কাউকে স্পষ্টভাবে সম্মতি জানাতে হবে। সময়ের সঙ্গে এআই এজেন্টের সক্ষমতা যত বাড়ছে, ততই ব্যক্তিগত ডেটা অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়েছে। তাই ম্যাকের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা আনার পরিকল্পনা করছে অ্যাপল।
নতুন ব্যবস্থা ঠিক কবে নাগাদ সক্রিয় হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদকঃ Artificial Intelligence, সাইবার নিরাপত্তা,...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ হয়ত আপনার নিজের কোনো ধারণা নিয়ে সং...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিরাপত্তাব্যবস্থা চা...

মন্তব্য (০)