• সমগ্র বাংলা

‎বেনাপোলে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের প্রতিবাদে ট্রান্সপোর্ট মালিক সমিতির সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন  বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ ঘটনায় আবু তাহের ভারত নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ এনে অপপ্রচার করা বন্ধ না হলে বন্দরের কার্যক্রম থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আবু তাহের ভারত বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২ টায় বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, ট্রান্স মালিক সমিতির বৈধ আয়ের উৎসকে চাঁদাবাজি উল্লেখ্য করে আবু তাহের ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কারণে ব্যবসায়ী ও সংগঠনের নেতাদের সম্মানহানি হচ্ছে। অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সদস্যরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিবে।

মন্তব্য (০)





image

নড়াইলে ধর্মীয় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া উদযাপন

১

নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে নড়াইল...

image

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন'র মরদেহ বেনাপোলে হস্ত...

২

বেনাপোল (যশোর) সংবাদদাতা : ভারতের কলকাতায় চ...

image

ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত...

৩

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উ...

image

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ ...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশ...

image

ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে, ...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo