• প্রশাসন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২টি মামলা করা হয়েছে।

‎রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

‎তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

‎অভিযানে ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ, ১টি ক্যার্ভাড ভ্যান, ২টি লাইটার, ২টি কাঁচি, ৬টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, ১টি সিএনজি, ১টি ট্রাবল ব্যাগ ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

‎ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

১

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, দালাল চক্রের ১২...

২

নিউজ ডেস্কঃ বিভিন্ন দেশে লোভনীয় চাকরি এবং ওয়ার্কিং ভিসার প...

image

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

৩

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভার...

image

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩টি

৪

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্...

image

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮ ‎

৫

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo