ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে এ আপিল করা হয়।
এর আগে, জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ের পর তার সাজা বাড়ানোর জন্য আপিলের উদ্যোগ নেয় প্রসিকিউশন।
প্রসিকিউশনের আবেদনে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধের গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তাই তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাস...
নিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দ...
নিউজ ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানে...
নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গ...
নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান...

মন্তব্য (০)