• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ঐতিহ্যবাহী কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর ও যৌথ আলোচনা সভা করেছে।
‎
‎আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল বিকেলে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শন করেন। সফরকালে বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষা খাতের অংশীদারিত্ব বাড়াতে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
‎
‎পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন’-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্কুলটির সেক্রেটারি ঝ্যাং শিয়াওলি।
‎
‎বৈঠকে ইউনান প্রাদেশিক গণসরকারের বৈদেশিক বিষয়ক দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তা, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগ এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎এছাড়া সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন।
‎
‎আলোচনার শুরুতে ঝ্যাং শিয়াওলি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশি প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। এরপর স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন লিউ ইয়াজিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘চীন অধ্যয়ন’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
‎
‎বৈঠকে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী প্রতিনিধিরা চীনে তাদের শিক্ষাজীবন ও ক্যাম্পাস অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
‎
‎সিনিয়র সচিব আবদুল খালেক কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা চমৎকার ও অনুকূল শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।
‎
‎বৈঠকে উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য খাত সম্পর্কিত বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার্থী ভর্তি, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বিনিময়, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
‎
‎বাংলাদেশি প্রতিনিধিদল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অধিক সংখ্যক বাংলাদেশি তরুণ-তরুণীকে চীনে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার সুযোগ করে দেওয়া এবং স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাস্তবভিত্তিক যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করে।
‎
‎এই সফর বাংলাদেশ ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাডেমিক বিনিময়কে আরও গভীর করার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্ব...

১

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ...

image

‎ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে...

২

‎নিউজ ডেস্কঃ শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচ...

image

জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বা...

৩

‎নিউজ ডেস্কঃ অর্থনৈতিক নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থার কেন্...

image

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করল বাংলাদেশ হাইকমিশন

৪

‎নিউজ ডেস্কঃ  প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়র...

image

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

৫

‎নিউজ ডেস্কঃ  চীনের ইউনান প্রদেশের শিক্ষা বিভা...

  • company_logo