ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ সংযোগ ও পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকরা।
এ সময় সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অটোরিকশাচালকরা। বিক্ষোভকারীরা, সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় সড়কে যান চলাচল। ফলে বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
তারা আরও জানান, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ব্যাটারি চার্জ দিতে পারছেন না তারা। ফলে অটোরিকশা চালাতে না পেরে অর্থসংকটে পড়ছেন তারা।
দ্রুত বিদ্যুৎ সংযোগসহ তিন দফা দাবি না মানা হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
নিউজ ডেস্ক : দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাস...
নিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দ...
নিউজ ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানে...
নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গ...
নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান...

মন্তব্য (০)