• জাতীয়

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন।
‎
‎আজ সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের পর প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন।
‎
‎আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা মেলায় অংশ নিচ্ছে।
‎
‎উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি মেলার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
‎
‎এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎অনুষ্ঠানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তারেক রহমান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বক্তব্য দেন।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

মন্তব্য (০)





image

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থা...

১

নিউজ ডেস্কঃ দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও জীবাশ্ম জ্বালা...

image

৪,৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হব...

২

নিউজ ডেস্কঃ দেশের ৪,৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির...

image

‎ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ার পরিকল্পনা করছে সরকার: প্রধ...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর চাপ কমাতে ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ে ...

image

‎শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা

৪

নিউজ ডেস্কঃ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষকদের ...

image

‎সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞবদ্...

৫

নিউজ ডেস্কঃ সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য বর্তমান সরকার...

  • company_logo