• লিড নিউজ
  • জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি জনগণের সরকার; আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য যা প্রয়োজন তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন হবে তাই করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করব।

বুধবার কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমরা স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সহযোগিতা করব।

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেটা সঠিক হোক বা বেঠিক হোক। বিরোধী দলের দায়িত্ব যে কোনো বিষয়ে তারা সরকারের ওপর দায় চাপাবে যে, সরকার এই জায়গায় ব্যর্থ। আমরা কোথায় ব্যর্থ এটা জনগণ বিবেচনা করবেন। আইনশৃঙ্খলা নিয়ে সরকার অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। 

কুড়িগ্রামে সার সংকটের বিষয়ে তিনি বলেন, সারা দেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন (কুড়িগ্রাম জেলার চারটি আসনের মধ্যে জামায়াতের তিনটি এবং একটি এনসিপির দখলে) সেখানে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কিছুটা সংকট কেটে গেছে। গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরও কিছু সময় দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

৩

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাজধানীর যানজট কমাতে নতুন পরিকল্পনা

৪

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ...

image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

৫

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

  • company_logo