ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকার ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি পরিকল্পিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এই ঘটনার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
এ সময় ডিএনসিসি প্রশাসক স্পষ্টভাবে বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এর আগে, আজ সকালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি করপোরেশনেরসহ একাধিক গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। হামলায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।
নিউজ ডেস্কঃ জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ...
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ...
নিউজ ডেস্কঃ শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচ...
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থার কেন্...

মন্তব্য (০)