• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‎
‎ভারতীয় হাইকমিশনার বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে। সময়সূচি চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে।
‎
‎তিনি আরও বলেন, কোন কিছু নিয়েই তাড়াহুড়োর প্রয়োজন নেই। এছাড়া, দুই দেশের জনগণ সম্পর্কের নতুন ও ইতিবাচক অধ্যায় দেখতে চায় বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।
‎
‎এসময়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা করা হয়নি। ধন্যবাদ জ্ঞাপন আর উভয় দেশ মিলে একসাথে কাজ করার বিষয়ে কথা হয়েছে।

মন্তব্য (০)





image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

২

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৩

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৪

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo