ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভি। আর এসবকিছু সচল রাখতে প্রয়োজন ইন্টারনেট, দরকার রাউটার। অনেকেই রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখেন। তাদের মনে প্রশ্ন আসতে পারে- মাসশেষে এতে বিদ্যুৎ বিল কত বাড়ে?
রাউটার কতটুকু বিদ্যুৎ ব্যবহার করে?
বাড়িতে ব্যবহৃত ওয়াই-ফাই রাউটারগুলো সাধারণত ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে।
ধরা যাক, আপনার রাউটারটি ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ারের। তাহলে এর ক্ষমতা বা পাওয়ার ব্যবহার: ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট। এটাকে কিলোওয়াট-ঘণ্টায় রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট-ঘণ্টা।
সহজ কথায়, এক ঘণ্টায় রাউটারটি খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।
বিদ্যুতের ইউনিট অনুযায়ী খরচ কত?
বাংলাদেশের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
একটি সাধারণ পরিবারের গড় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৮.৫০ টাকা ধরলে-
১ ঘণ্টায় খরচ: ০.০০৫৪ × ৮.৫০ = প্রায় ০.০৪৬ টাকা (৪.৬ পয়সা)
২৪ ঘণ্টায় (১ দিন) খরচ: ০.০৪৬ × ২৪ = প্রায় ১.১১ টাকা
৩০ দিনে (১ মাস) খরচ: ১.১১ × ৩০ = প্রায় ৩৩.৩ টাকা
বিলের সাথে ৫% ভ্যাট যুক্ত হলেও মোট খরচ সর্বোচ্চ ৩৫-৩৬ টাকার মতো হতে পারে। আর আপনার রাউটারটি যদি ১২ ওয়াটেরও হয়, তবুও মাসে খরচ হবে প্রায় ৭৫-৮০ টাকা।
তাহলে মাসে কতটুকু বিল বাড়ে?
রাউটার যদি মাসজুড়ে ২৪ ঘণ্টাই অন রাখা হয়, তবুও মাসে বিদ্যুৎ বিল মাত্র ৩৫ থেকে ৪০ টাকার মতো বাড়তে পারে। তাই ওয়াই-ফাই রাউটার সারাদিন চালু রাখা নিয়ে বিদ্যুৎ বিলের দিক থেকে চিন্তার কোনো কারণ নেই।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটে কোনো খবর, গসিপ কিংবা প্...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : রাতে ঘুমানোর আগে ফোন...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কৃত্রিম বু...

মন্তব্য (০)