ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান জায়গা মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প উৎস খুঁজতে গিয়ে একটু সময় লেগেছিলো। আবার কেনা সত্ত্বেও এফএআরইউ-তে আগুন লাগার কারণে তা আনা যায়নি।
তিনি আরও বলেন, জনগণ যে কষ্ট করেছে, সেজন্য আমরা দুঃখিত; কারণ জনগণ আস্থা রেখে আমাদের ভোট দিয়েছিলো। কিন্তু যোগান ও দুর্ঘটনার জন্য দেরি হয়েছে। এখন জ্বালানি আনতে পেরেছি, শিডিউলও ঠিক করা হয়েছে। আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার ইচ্ছা করে এমন পরিস্থিতি তৈরি করেনি। জনগণের কষ্ট কমাতে বিকল্প উৎস খুঁজে বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হাত দেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ বিষয়ে সবাই মিলে কাজ করেছে।
নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার...
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে ...
নিউজ ডেস্কঃ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তা...
নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালে...
নিউজ ডেস্কঃ তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে...

মন্তব্য (০)