• লিড নিউজ
  • জাতীয়

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি)-এর পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাশ হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। ফলে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে।

অনলাইনভিত্তিক নতুন ধরনের সাংবাদিকতা ও মনিটাইজেশনকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন তৈরি হওয়ায় এসব বিষয়কে নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে। 

ডা. জাহেদ উর রহমান বলেন, যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

১

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

২

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৩

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৪

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

image

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ...

৫

নিউজ ডেস্ক : ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি আবার যাচাই ...

  • company_logo