• লিড নিউজ
  • জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চার দিনের জাপান সফর শেষে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

‎এছাড়া, সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

‎পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ ধরনের উচ্চ পর্যায়ের মত বিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

image

অব্যবহৃত ২৪ টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

নিউজ ডেস্কঃ দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে...

image

‎কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরি...

নিউজ ডেস্কঃ দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬ দশমিক ৮ শতাংশ...

image

১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন ...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ স...

  • company_logo