ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের দেওয়া এক পূর্বাভাসে এমনটা জানানো হয়। এতে বলা হয়েছে– রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
নিউজ ডেস্কঃ নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এ...
নিউজ ডেস্ক: আইনগত সেবা গ্রহণের সামর্থ্য নেই এমন জনগোষ্ঠ...
নিউজ ডেস্ক : ২০২৫-২৬ অর্থবছরের সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়...
নিউজ ডেস্ক : আগামী বছরের জুনের আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির...

মন্তব্য (০)