• বিনোদন

কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বড়পর্দায় দীর্ঘ দিনের পরিচিত মুখ। তবে এবার নাকি নিজেকে নতুনভাবে পরীক্ষা করার কথা ভেবেছেন তিনি। এবার ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।

জানা গেছে, ছোটপর্দায় অভিনয় করবেন কোয়েল মল্লিক? সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এ নতুন সিরিয়াল। জনপ্রিয় কোরীয় গল্পের বাংলা সংস্করণ হতে চলেছে এ ধারাবাহিকটি। আর সেই গল্পেই নাকি কেন্দ্রীয় চরিত্রের জন্য ভাবা হয়েছে কোয়েল মল্লিককে। যদিও এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফ থেকে হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও নন-ফিকশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ‘কথা ও কাহিনি’ নামে সেই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী। তবে কোনো ধারাবাহিকে মুখ্যচরিত্রে কোয়েলকে এর আগে দেখা যায়নি। এ খবর প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। যদিও এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোয়েল মল্লিক নিজে কিছু বলেননি।

এদিকে বড়পর্দার কাজেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কোয়েল। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় কাজ করছেন তিনি। এর পাশাপাশি শুরু করেছেন আরও একটি সিনেমার শুটিং। নতুন সিনেমার নাম ‘স্পর্ধা’। ইতোমধ্যে সেই সিনেমার শুটিং চলছে। ফলে একই সঙ্গে দুটি সিনেমার কাজ এবং ছোটপর্দায় নতুন সম্ভাবনা—সব মিলিয়ে কোয়েল মল্লিককে ঘিরে টালিপাড়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo