• লিড নিউজ
  • জাতীয়

বাকস্বাধীনতা ও সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।’

‎এর আগে, অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।’

‎বিশ্বের যে কোনো ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে দাবি করে তিনি বলেন, ‘ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।’

‎এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

মন্তব্য (০)





image

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দে...

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ...

image

‎পর্যটন খাতে ২০ বছরে উল্লেখযোগ্য কাজ হয়নি: পর্যটনমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কো...

image

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে...

image

‎ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করত...

নিউজ ডেস্কঃ ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরন...

image

নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী...

  • company_logo