• জাতীয়

‎চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
‎
‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক এবং ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলোর গতি আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় বৈঠকে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
‎
‎বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারম্যানের একই কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মন্তব্য (০)





image

ঢাকা-সৌদি রুটের ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজারেরও বেশি যাত্রী...

১

‎নিউজ ডেস্কঃ  সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর...

image

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : ...

২

নিউজ ডেস্কঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমা...

image

পে স্কেল: বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

৩

‎নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলের অধীনে সরকারি চাকুরিজীব...

image

‎ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

৪

‎নিউজ ডেস্কঃ মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদ...

image

‎অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নিলেও নাগরিক সমাজ থেকে প্রতিবা...

৫

নিউজ ডেস্কঃ অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নিলেও নাগরিক সমাজ থেকে...

  • company_logo